বরগুনার বামনা উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৮ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ দুই কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে বামনা থানার এসআই (নিঃ) মো. শহীদুল ইসলামের নেতৃত্বে টহলরত পুলিশের একটি দল বামনা–পাথরঘাটা আঞ্চলিক সড়কের জাফরাখালী ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার রুহিতা গ্রামের ফারুক ফরাজীর ছেলে মো. শফিকুল ইসলাম (২৫) এবং দক্ষিণ বুকাবুনিয়া গ্রামের সেকেন্দার আকনের ছেলে মো. হাফিজুর রহমান ওরফে সুমন (২৬)-কে ১৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন খান জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
দুর্ঘটনাস্থলে পুলিশি টহলে গিয়ে দেখলেন, নিহত শিশুটি তারই ছেলে