জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর, সম্পাদক শামীম

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১০:১৫ পিএম
ঐতিহাসিক জয়পুরহাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে আবুবকর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক পদে শামীম কাদির নির্বাচিত হয়েছেন।
 
শনিবার (২৫ জুলাই) অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে আবুবকর সিদ্দিক ২৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাশরেকুল আলম পান ১৮ ভোট। সাধারণ সম্পাদক পদে শামীম কাদির ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোয়াজ্জেম হোসেন পান ১৬ ভোট।
 
নির্বাচনের অন্যান্য ফলাফলে সহ-সভাপতি পদে সোহেল আহমেদ লিও ও তানভিরুল ইসলাম রিগান, সহ-সাধারণ সম্পাদক পদে আবু মুসা, কোষাধ্যক্ষ পদে ইসমাইল হোসেন, লাইব্রেরি সম্পাদক পদে জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে মিলন রায়হান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোয়ান্নাফ হোসেন শিমুল এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শীতল চন্দ্র নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে আতাউর রহমান, পুলক সরকার এবং রুহুল আমিন নির্বাচিত হয়েছেন।
 
প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম এবং নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আরাফাত হোসেন মুন ও সুজন কুমার মণ্ডল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ঐতিহ্যবাহী এ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
MCH
আরও পড়ুন