প্রতিশোধমূলক অভিযানের কেন্দ্রে ছিলো জর্ডান-কুয়েত-বাহরাইন

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৪:১০ পিএম

জর্ডান, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে সাম্প্রতিক পাল্টা অভিযানের মূল লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে দাবি করেছে ইরান।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আকরামিনিয়া বলেছেন, জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারক লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে একটি ‘ভুয়া ও অবৈধ’ নৌপথ তৈরির চেষ্টা করায় তেহরান নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পদক্ষেপ নেয়।

তাসনিম বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘এসব অভিযানে ইরানের সশস্ত্র বাহিনী জর্ডান, কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করে। এগুলো অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোর মধ্যে অন্যতম।’

আকরামিনিয়া দাবি করেন, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। তবে তার বক্তব্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: ডন

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত