তারেক রহমানকে ‘কথিত প্রধানমন্ত্রী’ বলে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৯:৫৫ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন। রোববার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে প্রথমে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে যাওয়ার কথা রয়েছে তার। সেখান থেকে তিনি চট্টগ্রামে যাবেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই পোস্টে তিনি তারেক রহমানকে ‘কথিত প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করেছেন।

রোববার (৯ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্টটি দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

পোস্টে তিনি লেখেন, গণভোটের রায় বাস্তবায়ন না করার অভিযোগের মধ্যেই কথিত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন। জনগণের পক্ষ থেকে তার প্রতি কয়েকটি কথা ও জরুরি নির্দেশনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

চট্টগ্রাম সফর প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী দুটি বিষয় তুলে ধরেন।


প্রথমত, সামান্য বৃষ্টিতেই চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা তৈরি হয় উল্লেখ করে তিনি মেয়র শাহাদাত হোসেনকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে নগরের উন্নয়ন, যানজট নিরসন এবং জলাবদ্ধতা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

দ্বিতীয়ত, চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে—এমন অভিযোগের কথা উল্লেখ করেন তিনি। জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় করার ব্যবস্থা নেওয়ার কথাও পোস্টে বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

Maz
আরও পড়ুন