ইরানের সঙ্গে চলমান সংঘাতকে ‘অবৈধ যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন মার্কিন সিনেটর ডেমোক্রেটিক নেতা চাক শুমার।
তিনি অভিযোগ করেন, এই যুদ্ধে ট্রাম্পের কোনো কৌশল বা শৃঙ্খলা নেই, যার খেসারত দিতে হচ্ছে মার্কিন সেনাদের এবং সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে মূল্যস্ফীতিতে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় চাক শুমার লেখেন, ডোনাল্ড ট্রাম্প আমাদের একটি অবৈধ যুদ্ধে জড়িয়েছেন, সেই অবৈধ যুদ্ধে তিনি হেরে যাচ্ছেন এবং এখন এই যুদ্ধ থেকে বের হওয়ার কোনো পথও তিনি পাচ্ছেন না।
শুমার আরও উল্লেখ করেন, তাঁর (ট্রাম্পের) সুনির্দিষ্ট কৌশলের অভাব, বিশৃঙ্খলা এবং গুরুত্বের সঙ্গে আলোচনা করার অক্ষমতার কারণে আমাদের সেনাবাহিনীর জীবন ঝুঁকিতে পড়ছে এবং সাধারণ আমেরিকানদের জীবনযাত্রার খরচ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
মার্কিন রাজনীতিতে ট্রাম্পের ভূমিকা তুলে ধরে তিনি যোগ করেন, ট্রাম্পের নেতৃত্ব পুরোপুরি ব্যর্থ প্রমাণিত হয়েছে। আমাদের এখনই এই যুদ্ধ থামানো উচিত এবং তিনি যে ক্ষয়ক্ষতি করেছেন, তা পুনরুদ্ধারের কাজ শুরু করা প্রয়োজন।
সূত্র: আল-জাজিরা
রাশিয়ায় ড্রোন হামলায় শিশুসহ নিহত ১৩, আহত ৩৯
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো কলম্বিয়া: প্রাণহানি বেড়ে ১৩২