যুদ্ধ সৌদি ভূখণ্ডে গড়ালে ভয়াবহ পরিণতি হবে : ইয়েমেন

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৬:০৯ এএম

ইয়েমেনের সার্বভৌমত্ব রক্ষায় সৌদি আরবকে সরাসরি কঠোর বার্তা দিয়েছেন দেশটির সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের জ্যেষ্ঠ সদস্য আবদুলআজিজ বিন হাবতুর। 

রোববার প্রদত্ত এক বিবৃতিতে তিনি স্পষ্টভাবে জানান, ইয়েমেনের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের পরিধি আগামীতে আরও বিস্তৃত হতে পারে।

বিন হাবতুর হুঁশিয়ারি দিয়ে বলেন, নিজেদের ভূখণ্ডকে এককভাবে যুদ্ধের ময়দান হতে দেবে না সানার সরকার। অথচ সৌদি আরব নিজেদের ভূখণ্ড ও অর্থনৈতিক স্বার্থ নিরাপদ রেখে হামলা চালিয়ে যাবে—এমন সমীকরণ আর মেনে নেওয়া হবে না।

বিপরীত সামরিক অবস্থান ও সেনা সমাবেশের জবাবে ইয়েমেন নিজের সীমান্ত নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেবে। দেশটির পক্ষ থেকে জানানো হয়, সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে সৌদি ভূখণ্ডের ভেতরে গিয়েও কৌশলগত জবাব দেওয়ার পথ খোলা রাখা হয়েছে।

HN
আরও পড়ুন