রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন পাকিস্তানের প্রেসিডেন্টের

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৭:৩২ এএম

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

নতুন রাষ্ট্রপতির সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধি ও উন্নতির দিকে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

শুক্রবার পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় আসিফ আলী জারদারি উল্লেখ করেন, অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে দু'দেশের বন্ধুত্ব গড়ে উঠেছে।

সাম্প্রতিক সময়ে দ্বিপক্ষীয় সম্পর্কে যে ইতিবাচক গতি এসেছে, তাকে স্বাগত জানান তিনি।

পাকিস্তান প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্পর্ক বৃদ্ধি এবং জনগণের যোগাযোগ বাড়াতে মির্জা ফখরুলের সাথে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

সুবিধাজনক সময়ে তাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানানোর পাশাপাশি বাংলাদেশের জনগণের শান্তি ও অগ্রগতি কামনা করেন জারদারি।

তথ্যসূত্র: পাকিস্তান হাইকমিশন (অফিসিয়াল ফেসবুক পেজ)

HN
আরও পড়ুন