পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট কিংবদন্তি ইমরান খানের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং তার মুক্তির দাবিতে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে খোলা চিঠি পাঠিয়েছেন বিশ্ব ক্রিকেটের সাবেক ২১ জন অধিনায়ক।
পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী ইমরান খানের জন্য গঠিত পূর্ণাঙ্গ মেডিক্যাল বোর্ডকে যেন স্বাধীনভাবে চিকিৎসা শেষ করতে দেওয়া হয়, চিঠিতে সেই দাবি জানানো হয়েছে।
বিশেষ করে সাবেক এই অধিনায়কের ডান চোখের দৃষ্টিশক্তি হারানোর অভিযোগটির সঠিক মূল্যায়নে জোর দেওয়া হয়েছে।
একই সঙ্গে আদালতের আদেশ মেনে ইমরান খানের পরিবারের সদস্যদের সাথে সাপ্তাহিক সাক্ষাতের সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করেছেন তারা।
রাজনীতিবিদ হিসেবে নয়, বরং ক্রিকেট মাঠে গড়ে ওঠা বন্ধুত্ব ও সাবেক সহখেলোয়াড়দের প্রতি সম্মান থেকেই ক্রিকেট কিংবদন্তিরা এই যৌথ বার্তা পাঠিয়েছেন।
সোর্স: ডন, জিও নিউজ ও আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম।
হরমুজ প্রণালিতে সার্ভিস ফি বসাচ্ছে ইরান