দেশের ৮ অঞ্চলে আজ (২৪ আগস্ট) বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এর পাশাপাশি এই অঞ্চলগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।
এই পরিস্থিতি বিবেচনা করে সংশ্লিষ্ট এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নৌযানগুলোকে সাবধানতা অবলম্বন করে চলাচলের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১১০ কোটি টাকা ছাড়ালো