ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত প্রমাণ করে যে বিশ্বমঞ্চে পরাশক্তিগুলোর প্রভাব দিন দিন সীমিত হয়ে আসছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
গাজায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত ‘বোর্ড অব পিস’ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জন্য কোনো হুমকি কি না- এমন প্রশ্নের জবাবে তিনি আন্তর্জাতিক ক্ষমতার এই নতুন মেরুকরণের কথা তুলে ধরেন।
ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘ প্রধান বলেন, আমার মনে হয় এখন সময় এসেছে পরাশক্তিগুলোর নিজেদের শক্তির যে সীমাবদ্ধতা রয়েছে, তা উপলব্ধি করার।
তিনি আরও যোগ করেন, বিশ্বমঞ্চে বিভিন্ন দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক গুরুত্ব বদলে গেছে। অনিবার্যভাবেই শক্তির সম্পর্কের এই নতুন রূপ বিশ্ব পরিচালনার ক্ষেত্রে প্রভাব ফেলতে শুরু করেছে।
গাজা সংকট নিরসনে গঠিত নতুন বৈশ্বিক বোর্ডের বিষয়ে কথা বলতে গিয়ে গুতেরেস জানান, আন্তর্জাতিক এই প্রেক্ষাপটে জাতিসংঘের দুশ্চিন্তা করার কিছু নেই।
ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট অনুযায়ী তিনি বলেন, বিষয়টি নিয়ে জাতিসংঘের চিন্তিত হওয়ার কারণ নেই; যাদের ভাবার কথা, দুশ্চিন্তা করার দায় কেবল তাদেরই।
সূত্র: আল-জাজিরা
বাজার স্থিতিশীল রাখতে টিসিবির বড় উদ্যোগ
প্যারিসে ৭ বিলিয়ন ডলারের 'বিনোদন কেন্দ্র' বানাবে সৌদি আরব