রামুতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৪:৩৪ পিএম

কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে মো. আবদুল্লাহ (৪০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০ টার দিকে  রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া গ্রামের মৃত আবদুল ছবুর ড্রাইভারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে রেললাইনে চলাচলের সময় একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই আবদুল্লাহর মৃত্যু হয়। তবে কীভাবে তিনি রেললাইনে উঠেছিলেন বা দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের ব্যবস্থা করে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়। 

এমসিএইচ
আরও পড়ুন