মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ এএম

চুয়াডাঙ্গার দামুড়হুদায় টিউবওয়েলের মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শফিকুল ইসলাম বরুন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার লোকনাথপুর পশ্চিমপাড়ার কেরামত আলীর বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম বরুন দর্শনা শান্তিপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে শফিকুল ইসলাম করুন টিউবওয়েলের মটর চুরি করার জন্য বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভোরে টিউবওয়েলের পাশেই মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এমইউ
আরও পড়ুন