রাজধানীর সার্কিট হাউজ রোডে উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের পতাকাবাহী গাড়ির বিরুদ্ধে দুটি মামলা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ট্রাফিক বিভাগ।
এ ঘটনায় গাড়িটির চালককে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৮ মিনিটের দিকে সার্কিট হাউজ সড়কে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের এক শীর্ষ কর্মকর্তা।
ওই কর্মকর্তা বলেন, একজন মন্ত্রীর পতাকাবাহী গাড়ি সার্কিট হাউজ সড়কের উল্টোপথ দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিলো। এ সময় দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ গাড়িটিকে থামিয়ে দেয়।
তিনি বলেন, চালককে জানানো হয় যে- উল্টোপথে গাড়ি চালানো ট্রাফিক আইনের লঙ্ঘন। পরে গাড়িটির বিরুদ্ধে দুটি মামলা করা হয়। প্রতিটি মামলায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মিড ডে মিল অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার