মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ইরানকে সামরিক হামলা বন্ধ করতে হবে

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ এএম

হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক নৌ-চলাচল স্বাভাবিক ও উন্মুক্ত রাখাই এখন যুক্তরাষ্ট্রের মূল কৌশলগত লক্ষ্য।

সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মন্তব্য এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা বিশ্লেষণ করে এমন আভাসই স্পষ্ট হয়ে উঠেছে।

গত সপ্তাহের সামরিক অভিযানের পর স্পষ্ট যে, হরমুজ প্রণালীতে ইরান যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে ওয়াশিংটন।

মার্কিন প্রশাসনের সময়োচিত পদক্ষেপের ফলেই একটি বড় ধরনের বৈশ্বিক জ্বালানি সংকট এড়ানো সম্ভব হয়েছে বলে দাবি করেছে হোয়াইট হাউস।

তবে সংকট নিরসনে কূটনীতির পথ পুরোপুরি বন্ধ হয়নি, যদিও তা এখন কঠোর শর্তসাপেক্ষ।

মার্কিন তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, বৈশ্বিক এই বাণিজ্য পথ সুরক্ষিত রাখতে এবং যেকোনো আলোচনা শুরুর আগে ইরানকেই তাদের সামরিক হামলা বন্ধ করতে হবে।

এইচএন
আরও পড়ুন