ইরানের সিরিক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলার ১৫ মিনিটের মধ্যেই সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতে থাকা চারটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাতে ডন এ তথ্য জানিয়েছে।
ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ আকরামিনিয়া এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মার্কিন হামলার ১৫ মিনিট পরই ইরান থেকে প্রথম দফার ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ করা হয়।
আকরামিনিয়ার ভাষ্য অনুযায়ী, পাল্টা হামলায় ফাতেহ-২ ক্ষেপণাস্ত্র এবং আরাশ-২ যুদ্ধ ড্রোন ব্যবহার করা হয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতে অবস্থিত চারটি মার্কিন সামরিক ঘাঁটি।
ইরানি এই সামরিক কর্মকর্তা বলেন, বর্তমানে ইরান তাদের সামরিক অভিযানে অসম যুদ্ধকৌশল ও সমন্বিত কৌশল ব্যবহার করছে। এ ধরনের কৌশল থেকে তারা ইতিবাচক ফল পেয়েছে বলেও দাবি করেন তিনি।
তার দাবি, নতুন এই কৌশলের ফলে ইরানি বাহিনী তুলনামূলক সহজেই নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হচ্ছে।
সিরিক এলাকায় মার্কিন হামলায় একটি বিয়ের অনুষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় ইরান তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আসছে। এর মধ্যেই হামলার মাত্র ১৫ মিনিটের মধ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার এই তথ্য প্রকাশ করল তেহরান। সূত্র: ডন
যেকোনো সংঘাতের জন্য প্রস্তুত ইরান: কমান্ডার এলহামি
আরব ও ইরানের সার্বভৌমত্ব মানে না যুক্তরাষ্ট্র: আরাঘচি
যুক্তরাষ্ট্রকে ইসলামাবাদ সমঝোতার শর্ত মানতে হবে: হোসেইন তাইয়েব