গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত এক কিশোরকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আশাদুল ইসলাম উপজেলার বংখুরী এলাকার প্রবাসী হাসেম মিয়ার ছেলে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই আরও দুজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চালকসহ ছয়জন সিএনজিতে করে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন। কাঞ্চনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশাটির সরাসরি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করেন। আহত তিনজনকে দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখেছে। দুর্ঘটনায় জড়িত সিএনজি ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
খুলনার হোটেল টাইগার গার্ডেনে অগ্নিকাণ্ড
অ্যাম্বুলেন্সেই সন্তান জন্ম দিলেন নারী হাজতি