জাতীয় জুডো কাতা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আর রানার্সআপ হয়েছে বিকেএসপি।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশ জুডো ফেডারেশন আয়োজিত এ প্রতিযোগিতায় বিজিবি, সেনাবাহিনী, আনসার-ভিডিপি, বিকেএসপি এবং ঢাকার উত্তরা কলেজ পাঁচটি দল অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার একটি ইভেন্টে বিজিবি জুডো দলের ৪ জন খেলোয়াড় অংশ নিয়ে ১টি স্বর্ণ ও ১টি তাম্র পদক অর্জনের মাধ্যমে দলীয়ভাবে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে ১টি রৌপ্য ও ১টি তাম্র পদক পেয়ে বিকেএসপি রানার্সআপ হয়।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ জুডো ফেডারেশনের সভাপতি ও অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
একই দলের হয়ে খেলবেন মেসি-রোনালদো