'যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্ব মোকাবিলা করেও টিকে আছে ইরান'

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পিএম

যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্ব ও অত্যাধুনিক প্রযুক্তির বিপরীতে দাঁড়িয়েও ইরান মার্কিন হামলা মোকাবিলা করে টিকে আছে বলে দাবি করেছেন দেশটির সামরিক বাহিনীর সমন্বয়বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি।

শনিবার (৫ সেপ্টেম্বর)  দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, সব ধরনের প্রযুক্তি ও সামরিক সক্ষমতায় সজ্জিত একটি শক্তিশালী শত্রুর বিরুদ্ধে ইরান দৃঢ়ভাবে অবস্থান ধরে রাখতে পেরেছে, এটি দেশটির জন্য গর্বের বিষয়।

ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্যে সাইয়ারি বলেন, এই যুদ্ধ শুধু অস্ত্র ও সামরিক সক্ষমতার লড়াই নয়; এটি মূলত ইচ্ছাশক্তি ও সহনশীলতার যুদ্ধ।

তিনি বলেন, যুদ্ধের ক্ষেত্রে কোনো পক্ষের সামরিক প্রযুক্তি কতটা উন্নত, সেটিই চূড়ান্ত বিষয় নয়। বরং শত্রুপক্ষ তার পূর্বনির্ধারিত লক্ষ্য অর্জন করতে পেরেছে কি না, সেটিই যুদ্ধের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ।

সাইয়ারির ভাষায়, কোনো শত্রু যুদ্ধে তার পূর্বনির্ধারিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হলে সেটিই তার পরাজয়ের প্রমাণ।

ইরানি এই সামরিক কর্মকর্তা এমন সময় এ মন্তব্য করলেন, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েক মাস ধরে চলা সংঘাত নতুন করে তীব্র হয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, যোগাযোগ অবকাঠামো ও সামুদ্রিক সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর জবাবে ইরানও মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সূত্র: আলজাজিরা

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত