৬ শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম

নড়াইল পৌর এলাকার একটি মাদরাসায় ছয় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাহাবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু।

গ্রেপ্তার মাহাবুবুর রহমান সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের বলরামপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি ওই মাদরাসায় শিক্ষকতা করতেন।

পুলিশ জানায়, গত ২৭ আগস্ট রাতে মাদরাসাটিতে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ ওঠে। পরদিন শিশুটি তার মায়ের কাছে বিষয়টি জানায়। পরে মাদরাসা কর্তৃপক্ষকে ঘটনাটি জানানো হলে আরও পাঁচ শিক্ষার্থী একই শিক্ষকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করে।

ঘটনা জানাজানি হওয়ার পর মাহাবুবুর রহমান পালিয়ে যান। এ ঘটনায় গত শনিবার ভুক্তভোগী এক শিশুর মা বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলার পর পুলিশ গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, গ্রেপ্তার শিক্ষককে আদালতে পাঠানো হয়েছে।

এমসিএইচ
আরও পড়ুন