ইয়েমেনে রক্তক্ষয়ী সংঘর্ষে একদিনে ১৪০ প্রাণহানি 

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ এএম

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরকার ও হুথি বিদ্রোহীদের মধ্যকার সংঘাত হঠাৎ করেই ভয়াবহ রূপ নিয়েছে। শনিবার দুপুর থেকে শুরু হয়ে রোববার সকাল পর্যন্ত চলা এই তীব্র মুখোমুখি সংঘর্ষে দুই পক্ষের অন্ততঃ ১৪০ জন যোদ্ধা নিহত হয়েছেন।

সৌদি জোটের সমর্থনপুষ্ট সরকারি বাহিনী জানিয়েছে, বিদ্রোহীদের একটি ক্ষেপণাস্ত্র হামলায় তাদের ৮৪ জন সদস্য প্রাণ হারিয়েছেন। পাল্টা সামরিক হামলায় নিজেদের পক্ষে অন্তত ৫৭ জন যোদ্ধা নিহত হওয়ার খবর স্বীকার করেছে বিদ্রোহী গোষ্ঠী হুথি।

সংঘর্ষের এই উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশটির গুরুত্বপূর্ণ শহর হোদাইদার সীমান্তবর্তী এলাকাগুলোতে। প্রতিনিয়ত ভারী গোলাবর্ষণের ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মাঝে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে, যা সামগ্রিক পরিস্থিতিকে আরও অনিয়ন্ত্রিত করে তুলছে।

সূত্র: লরিয়েন্ট টুডে।

এইচএন
আরও পড়ুন