ফ্রিজের মিললো স্ত্রীর কাটা মাথা, স্বামীর আত্মসমর্পণ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম

ভারতের গুয়াহাটিতে বিয়ের কয়েক মাসের মধ্যেই এক তরুণীকে হত্যার পর তার মরদেহ খণ্ড-বিখণ্ড করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে অভিযুক্ত নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। ভয়াবহ এ ঘটনা ঘটেছে শহরের বেলতলা এলাকার বশিষ্ঠপুরে।

নিহত নারীর নাম রিয়া তালুকদার (২৫)। তার স্বামী রামানুজন গোস্বামী হত্যাকাণ্ডের অভিযোগে পুলিশের কাছে আত্মসমর্পণ করলে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর ওই দম্পতির অ্যাপার্টমেন্ট থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা পুলিশকে বিষয়টি জানান। তাদের ভাষ্য, এর আগে টানা দুই দিন রিয়া ও তার স্বামীকে দেখা যায়নি। তাদের মোবাইল ফোনেও যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অ্যাপার্টমেন্টের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে রিয়ার খণ্ড-বিখণ্ড মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহটি পচন ধরতে শুরু করেছিল। তার আঙুলেরও কিছু অংশ কেটে ফেলা হয়েছিল। তবে ঘটনাস্থলে তার মাথা পাওয়া যায়নি।

পরে পুরো বাসায় তল্লাশি চালিয়ে ফ্রিজের ভেতরে একটি পলিথিন ব্যাগে রিয়ার কাটা মাথা উদ্ধার করে পুলিশ। মরদেহ ও মাথা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এদিকে হত্যাকাণ্ডের পর রামানুজনের সন্ধানে অভিযান শুরু করে পুলিশ। পরে রোববার রাতে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। অভিযুক্তের কাছ থেকে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

এমসিএইচ
আরও পড়ুন
সর্বশেষপঠিত