প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ৩৫৭ গাড়ি নিয়ে লংমার্চ: পাটওয়ারী

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পিএম

প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ৩৫০টি গাড়ি নিয়ে লংমার্চ ও শান্তিপূর্ণ শোডাউনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, কর্মসূচির জন্য ইতোমধ্যে ৩৫৭টি গাড়ি তালিকাভুক্ত করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

পাটওয়ারী বলেন, দেশের ৩০০টি সংসদীয় আসন ও ৫০টি সংরক্ষিত নারী আসনের প্রতি সম্মান জানিয়ে প্রতীকীভাবে ৩৫০টি গাড়ি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চ ও শান্তিপূর্ণ শোডাউন করা হবে। কর্মসূচির জন্য প্রয়োজনীয় সংখ্যক গাড়ি ইতোমধ্যে তালিকাভুক্ত হয়েছে। তাই নতুন করে কোনো গাড়ি তালিকাভুক্ত করার প্রয়োজন নেই।

তিনি কর্মসূচিতে সহযোগিতা করা এবং সংহতি প্রকাশকারীদের ধন্যবাদ জানান।

এর আগে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চেও অংশ নিয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই কর্মসূচিতে তাকে ছাদখোলা গাড়িতে দেখা যায়।

এএম
আরও পড়ুন