হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের বাধা দেওয়াকে কোনোভাবেই স্থায়ী বাস্তবতা হিসেবে মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
একই সঙ্গে বিশ্ব অর্থনীতিকে ‘জিম্মি’ করার যেকোনো ইরানি চেষ্টা রুখে দিতে মার্কিন প্রশাসন আঞ্চলিক সহযোগীদের সঙ্গে সমন্বয় করে কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছে ওয়াশিংটন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানান, বিশ্ব অর্থনীতিকে ব্ল্যাকমেইল করার লক্ষ্যে ইরান যে বেআইনি চেষ্টা চালিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে ওয়াশিংটন কঠোর ও সিদ্ধান্তমূলক ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।
মার্কিন মুখপাত্র স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করা এবং বৈশ্বিক অর্থনীতিকে জিম্মি করার কোনো সুযোগ ইরানকে দেবে না যুক্তরাষ্ট্র।
হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে মার্কিন সামরিক বাহিনী ও তার মিত্র দেশগুলো প্রস্তুত রয়েছে বলে বার্তা দিয়েছে পররাষ্ট্র দপ্তর।
ইরান যুদ্ধে প্রতি ২ মিনিটে খরচ ১০ লাখ ডলার: মার্কিন সিনেটর
'মার্কিন যুদ্ধজাহাজে আঘাত হানতে পুরোপুরি সক্ষম ইরান'