সৌদির দক্ষিণাঞ্চলে জ্বালানি স্থাপনায় হামলা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পিএম

সৌদি আরবের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি জ্বালানি স্থাপনা ও কেন্দ্রে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে এক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পরপরই একাধিক স্থাপনায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং নিরাপত্তার স্বার্থে সেখানকার কিছু কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কর্মী ও স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুনরায় কার্যক্রম চালুর জোর চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ।

বিবৃতিতে আরও বলা হয়, অগ্নিকাণ্ড ও হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন