আগ্রাসীদের অনুতপ্ত না করা পর্যন্ত প্রতিরোধ চলবে: পেজেশকিয়ান

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পিএম

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আগ্রাসীদের অনুতপ্ত না করা পর্যন্ত তেহরান প্রতিরোধ চালিয়ে যাবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পেজেশকিয়ান বলেন, ইরান যুদ্ধ চায় না; তবে দেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের মুখে তারা নীরব থাকবে না এবং শক্তিশালী ও দৃঢ় জবাব দেবে। এর আগে ৩১ আগস্টও তিনি বলেছিলেন, ইরান যুদ্ধের সন্ধান করছে না, কিন্তু আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত।

ইরানের প্রেসিডেন্টের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আবারও বেড়েছে। সম্প্রতি ইরান মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে। এর জবাবে যুক্তরাষ্ট্র তিনটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে বলে জানিয়েছে।

একই সময়ে ইরান হরমুজ প্রণালিতে নতুন করে একটি ‘মেরিটাইম এক্সক্লুশন জোন’ বা নৌ চলাচল-নিষিদ্ধ এলাকা প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ বাড়ছে।

এদিকে ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের দক্ষিণাঞ্চলের চারটি শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে তেল স্থাপনাসহ বিভিন্ন অবকাঠামোতে আগুন লাগে এবং সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ৭৩ জন আহত হয়েছেন।

এএম
আরও পড়ুন