ঝিনাইদহে বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাসের ধাক্কায় নুর ইসলাম (৫০) নামে এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে শহরের আমবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম শহরের কলেজ স্ট্যান্ড পাড়ার মৃত আমছার আলীর ছেলে। স্বজনরা জানান, সকালে বাড়ি থেকে কর্মস্থলের হোটেলে যাওয়ার পথে আমবাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী ‘দর্শনা ডিলাক্স’ পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোটচাঁদপুর মডেল থানার ওসি মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এম সি এইচ
আরও পড়ুন