ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত নিরসনে সামরিক শক্তি নয়, বরং কূটনৈতিক আলোচনার ওপর জোর দিয়েছে চীন। বেইজিংয়ে কাতারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, সংলাপই সব সমস্যার মূল সমাধান।
চীন সতর্ক করে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীলতা শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বরং বৈশ্বিক জ্বালানি বাজার ও সরবরাহব্যবস্থাকেও মারাত্মক ঝুঁকিতে ফেলছে। তাদের মতে, অস্ত্রের মুখে জোরপূর্বক চাপ প্রয়োগ করে কখনো স্থায়ী শান্তি আনা সম্ভব নয়।
মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখতে কাতারের মধ্যস্থতা ও কূটনৈতিক প্রচেষ্টার বিশেষ প্রশংসা করেছে বেইজিং। আন্তর্জাতিক ইস্যুতে কাতারের সাথে কৌশলগত যোগাযোগ ও যৌথ সহযোগিতা আরও জোরদার করতে চায় চীন।
সোর্স: আল জাজিরা
মধ্যপ্রাচ্য থেকে সেনা কমাচ্ছে যুক্তরাষ্ট্র!