আইআরজিসির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর কঠোর পাল্টা জবাব হিসেবে ইরানের ৫টি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংস করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। ওমান সাগর ও খার্গ দ্বীপের কাছে এসব হামলায় ট্যাংকারগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।
সেন্টকম এক্সে এক বার্তায় জানায়, গত দুই দিনে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরানের রেভোলিউশনারি গার্ড বাহিনী পরপর দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে হামলায় নৌবাহিনীর কোনো মার্কিন সদস্য বা জাহাজের ক্ষতি হয়নি।
জবাবে ওমান সাগরে ‘এম/টি কাভিজ’, ‘এম/টি চারমিনার’, ‘এম/টি হরাইজন ১’, ‘এম/টি রিয়েসকো’ এবং খার্গ দ্বীপের কাছে ‘এম/টি দরিয়া’ নামের ট্যাংকার ধ্বংস করা হয়। এসব ট্যাংকার আইআরজিসির অর্থায়নে ব্যবহৃত হতো।
সেন্টকম আরও জানায়, অবৈধ উপায়ে বিলিয়ন ডলারের শ্যাডো নেটওয়ার্কের মাধ্যমে জ্বালানি সরবরাহ করছিল এই জাহাজগুলো। বর্তমানে এসব জাহাজ রক্ষা করার কোনো সক্ষমতাই ইরানের নেই বলে মার্কিন বাহিনী উল্লেখ করেছে।
এর আগে গত ৫ সেপ্টেম্বর একটি মার্কিন রণতরী ও ধ্বংসকারী জাহাজে হামলার ব্যর্থ চেষ্টার জবাবে আরও তিনটি ইরানি ট্যাংকার ধ্বংস করে সেন্টকম। মার্কিন বাহিনী জানিয়েছে, আঞ্চলিক সমুদ্রসীমায় তাদের নিয়মিত টহল অব্যাহত রয়েছে।
সূত্র: আল জাজিরা
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা: পাল্টা আক্রমণের হুমকি
ব্রিটেনের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা : বন্ধ কনস্যুলেট