অধিকৃত পশ্চিম তীরে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী ও বসতিস্থাপনকারীদের হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবলুস, কালকিলিয়া ও তুলকারেম গভর্নরেটে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে শুধু অধিকৃত পশ্চিম তীরেই ইসরায়েলি বাহিনী ও বসতিস্থাপনকারীদের হাতে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে।
মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনি শহর, জনপদ ও শরণার্থীশিবিরগুলোতে ইসরায়েলি বাহিনীর প্রায় প্রতিদিনের অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে বিভিন্ন গ্রামে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলা ও সহিংসতাও ক্রমশ বাড়ছে।
এ পরিস্থিতি তৈরি হয়েছে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকার মধ্যেই। ফলে গাজা উপত্যকার পাশাপাশি পশ্চিম তীরেও সহিংসতা ও উত্তেজনা আরও তীব্র হচ্ছে।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিকের তুলনায় অর্ধেকেরও কম