গাজায় হামাসের ৩ অস্ত্রভাণ্ডার ধ্বংসের দাবি ইসরায়েলের

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পিএম

গাজা উপত্যকাজুড়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) হামলা চালিয়ে হামাস ও ইসলামিক জিহাদের তিনটি অস্ত্রভাণ্ডার এবং একটি রকেট উৎক্ষেপণস্থল ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গাজার বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে হামাস ও ইসলামিক জিহাদের ব্যবহৃত অস্ত্র সংরক্ষণাগারগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। সেখানে বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম মজুত ছিল বলে দাবি করেছে তারা।

সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, ধ্বংস করা অস্ত্রভাণ্ডারগুলোতে রকেট, কালাশনিকভ রাইফেলসহ বিভিন্ন ধরনের অস্ত্র এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জাম ছিল।

এ ছাড়া হামলার সময় একটি রকেট উৎক্ষেপণস্থলও ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে স্বাধীন কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনী নিয়মিতই গাজায় হামাসের অস্ত্রভাণ্ডার, রকেট উৎক্ষেপণস্থল ও সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি করে আসছে। অন্যদিকে, গাজায় ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত থাকায় বেসামরিক মানুষের নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগও রয়েছে।

ওয়াইএ
আরও পড়ুন