কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার আখ সেন্টার এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ওই বারোবাজার আখ সেন্টারের সামনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

বারোবাজার রেলস্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বারোবাজার আখ সেন্টারের সামনে পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয় ভাবে জানা গেছে। দীর্ঘদিন ধরে তাকে বারোবাজার এলাকায় ঘোরা ফেরা করতে দেখা যেতো। তবে তার নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসি জুলফিকার আলী জানান, দুর্ঘটনার খবরটি পেয়েছি। যশোর রেলওয়ে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।  এ ঘটনায় রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

এম সি এইচ
আরও পড়ুন