ইরানের পতনঘণ্টা বাজছে: দাবি নেতানিয়াহুর

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ এএম

ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতন খুব কাছাকাছি বলে দাবি করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সিরিয়ার দখলকৃত জাবল আল-শেখ (মাউন্ট হারমন) এলাকা পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন।

বুধবারের এই সফরকালে তার সাথে উপস্থিত ছিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।

ঘটনাস্থলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেতানিয়াহু বলেন, লক্ষ্য অর্জনে এখনো কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় কাজ হলো তেহরানের বর্তমান সরকারকে উৎখাত করা। এই লক্ষ্য বাস্তবায়নে তারা সাফল্য পাওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

ইসরাইলি প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, ইরানের মূল শক্তিকেন্দ্র বা অক্ষটি শীঘ্রই পুরোপুরি ধসে পড়বে। একই সাথে সিরিয়া সীমান্তে নিজেদের অবস্থান শক্ত রাখার কথা পুনর্ব্যক্ত করে তিনি জানান, কোনো সন্ত্রাসী বাহিনীকে তাদের সীমান্তে ঘাঁটি গাড়তে দেওয়া হবে না।

সূত্র: আল-জাজিরা।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত