রাজধানীর কয়েকটি এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ। শাহজাহানপুর রেল ক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভাল্ভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-ইনের কারণে এই সাময়িক গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস জানিয়েছে, আজ দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ ও তালতলা মার্কেটসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকার সময় এসব এলাকার পার্শ্ববর্তী এলাকাগুলোতেও স্বল্পচাপের সমস্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে তিতাস।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রাজধানীতে বৃষ্টির আভাস, ভ্যাপসা গরমে মিলছে না স্বস্তি
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে জেলেনস্কি ও আইসল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক