র‌্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ বিল সংসদে পাস

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পিএম

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবকে বিলুপ্তি করে জাতীয় সংসদে এসআরবি বিল-২০২৬ পাস হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে অধিবেশন চলাচকালে এই বিল পাস হয়।

এদিন সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। দিনের কার্যসূচি অনুযায়ী আইন পাসের কার্যক্রম শুরু হলে বিলটি পাসের আগে স্পিকার বলেন, আমরা স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ পাসের স্তরে রয়েছি।

এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণের পক্ষে-বিপক্ষে ভোট চান স্পিকার। এ সময় কণ্ঠভোটে বিলটি পাস হয়। পরবর্তীতে বিলের দফায় সংশোধনী নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

AHA
আরও পড়ুন