মার্কিন শেয়ারবাজারে বড় ধস, অস্থির তেলের বাজার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ এএম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ানোর পর মার্কিন শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটেছে। মধ্যপ্রাচ্যের সংঘাত ও সরবরাহ শঙ্কার পাশাপাশি যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির নতুন তথ্য বিনিয়োগকারীদের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে।

বৃহস্পতিবার লেনদেনের শুরুতেই ডাও জোন্স সূচক ০.৪ শতাংশ, এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০.৬ শতাংশ এবং ন্যাসডাক সূচক ০.৯ শতাংশ কমে যায়। প্রডিউসার প্রাইস ইনডেক্স বা উৎপাদক মূল্যসূচক ৫.৪ শতাংশ বৃদ্ধি পাওয়ায় ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়ানোর আভাস মিলেছে।

লোহিত সাগর ও মধ্যপ্রাচ্যের উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১০৫ ডলার এবং মার্কিন ডব্লিউটিআই ক্রুডের দাম ১০০ ডলার অতিক্রম করেছে। 

জ্বালানির বাড়তি দামের চাপে ৩০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি বন্ডের সুদহার ৫.৩৫ শতাংশে পৌঁছেছে, যা ২০০৭ সালের পর সর্বোচ্চ।

সূত্র: রয়টার্স

এইচএন
আরও পড়ুন