সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিজের ‘ভালো বন্ধু’ উল্লেখ করে সৌদি আরবের সঙ্গে সবকিছু ঠিক হয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের ডাবলিনে এক সংবাদ সম্মেলনে সৌদি তেল অবকাঠামোতে হামলার প্রসঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলার জন্য ইরান দায়ী কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘সম্ভবত, তারাই।’ তবে এ বিষয়ে বিস্তারিত কোনো প্রমাণ তুলে ধরেননি তিনি।
হামলার সঙ্গে হুথিদের সম্পৃক্ততার প্রসঙ্গও তোলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, হুথিরা যুক্তরাষ্ট্রকে ফোন করে হামলার বিষয়টি জানিয়ে দিয়েছিল। ট্রাম্প বলেন, ‘তারা আমাদের সঙ্গে লড়াই করতে অপেক্ষা করে না, তারা আমাদের জানিয়ে দেয়।’
সৌদি আরবের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে ট্রাম্প বলেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাঁর ভালো বন্ধু। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ‘সবকিছু ঠিক হয়ে যাবে।’
তবে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল সরবরাহ অবকাঠামোতে হামলার ঘটনায় ইরানের সম্ভাব্য সংশ্লিষ্টতার অভিযোগ নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের মধ্যে সৌদি জ্বালানি অবকাঠামোকে ঘিরে এমন হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সূত্র: আলজাজিরা
মার্কিন কোম্পানিগুলো নতুন অস্ত্র কারখানা বানাচ্ছে : ট্রাম্প
অভ্যন্তরীণ বিভাজন উসকে দিতে চাইছে যুক্তরাষ্ট্র: হোসেইন তাইয়েব