মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরিয়ে দেওয়ার সময় খুব বেশি দূরে নয় বলে মন্তব্য করেছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।
সশস্ত্র বাহিনীর এক সমাবেশে হাতামি বলেন, হরমুজ প্রণালি ইরানের সম্মানের প্রতীক। দেশের শত্রুদের এই গুরুত্বপূর্ণ কৌশলগত নৌপথ ব্যবহার করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।
ইরানি সেনাপ্রধান বলেন, অঞ্চলকে অনিরাপদ করা হলে সেই অনিরাপত্তা সবার জন্যই প্রযোজ্য হবে। ইরান যদি ব্যবসা করতে না পারে এবং স্বাভাবিকভাবে টিকে থাকতে না পারে, তাহলে কেউই এই অঞ্চলে বাণিজ্য ও স্বাভাবিক জীবন চালিয়ে যেতে পারবে না।
মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশ ও অন্যান্য আঞ্চলিক রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়ে হাতামি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করেও যে নিরাপত্তা নিশ্চিত করা যায় না, তা তারা দেখেছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অঞ্চল থেকে সরিয়ে দেওয়া ছাড়া মধ্যপ্রাচ্যে নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয়। আর এই পরিবর্তন খুব বেশি দূরে নয় বলেও মন্তব্য করেন তিনি।
হাতামির ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালি ঘিরে ইরানের অবস্থানও এই বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা ধারণার সঙ্গে যুক্ত। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ অব্যাহত থাকলে ইরান হরমুজ প্রণালি খুলবে না, তার বক্তব্যে এমন অবস্থানই উঠে এসেছে। সূত্র: আলজাজিরা
ব্যাপক সহায়তা করেছে চীন-রাশিয়া: পেজেশকিয়ান
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান
যুদ্ধের জন্য ইরান পুরোপুরি প্রস্তুত: সেনাবাহিনী