মার্কিন সামরিক বাহিনীর বহুজাতিক হামলাকারী ড্রোন ইউনিটে যোগ দিচ্ছে বাহরাইন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড জানিয়েছে, দেশটি আগস্টে গঠিত টাস্ক ফোর্স ফ্যালকন স্ট্রাইকে যুক্ত হওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানায়, বিশ্বের প্রথম বহুজাতিক হামলাকারী ড্রোন ইউনিট গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে বাহরাইন। এর অংশ হিসেবেই দেশটি টাস্ক ফোর্স ফ্যালকন স্ট্রাইকে যোগ দেবে।
মার্কিন কেন্দ্রীয় কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, টাস্ক ফোর্স ফ্যালকন স্ট্রাইকে বাহরাইনকে স্বাগত জানাতে তারা আগ্রহী। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে বাহরাইন একটি দৃঢ় অংশীদার বলেও মন্তব্য করেন তিনি।
গত আগস্টে মার্কিন সামরিক বাহিনী বহুজাতিক হামলাকারী ড্রোন ইউনিট গঠনের উদ্যোগ নেয়। নতুন এই ইউনিটে বিভিন্ন দেশের অংশগ্রহণের মাধ্যমে হামলাকারী ড্রোন পরিচালনা ও ব্যবহারে সমন্বিত সক্ষমতা গড়ে তোলার লক্ষ্য রয়েছে।
বাহরাইনের যোগদানের ফলে ওই বহুজাতিক ড্রোন ইউনিটে দেশটির সামরিক অংশগ্রহণ যুক্ত হবে। তবে বাহরাইন ইউনিটটিতে ঠিক কী ধরনের সামরিক সক্ষমতা বা জনবল সরবরাহ করবে, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি। সূত্র: ডন
'নিষেধাজ্ঞার চাপেও ইরানের সামুদ্রিক পরিবহন সচল'
হরমুজে প্রতিদিন হামলা চলছে, যুক্তরাষ্ট্র নিরব: আইআরজিসি
'নেতানিয়াহুকে আতিথ্য দিলে আমিরাতের পরিণতি ভালো হবে না'