সাইবার নিরাপত্তা ও এআই নিয়ে ইরান-রাশিয়ার সহযোগিতা জোরদার

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পিএম

আন্তর্জাতিক তথ্যনিরাপত্তা বিষয়ে দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন এবং সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামোয় সহযোগিতা বাড়াতে মস্কোয় নতুন দফার আলোচনা করেছে ইরান ও রাশিয়া।

মস্কোয় অনুষ্ঠিত এই আলোচনায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাবিষয়ক মহাপরিচালক এবং রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যনিরাপত্তা বিভাগের প্রধান নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

বৈঠকে দুই দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিরা আন্তর্জাতিক তথ্যনিরাপত্তা বিষয়ে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তির বিভিন্ন ধারা বাস্তবায়নের বর্তমান অগ্রগতি পর্যালোচনা করেন। পাশাপাশি এ সহযোগিতার জন্য নির্ধারিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের অবস্থাও পর্যালোচনা করা হয়।

আলোচনায় সাইবার নিরাপত্তাবিষয়ক বিভিন্ন প্রকল্প চিহ্নিত করে সেগুলো বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে সাইবার হামলা থেকে দুই দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও যোগাযোগ নেটওয়ার্কের সুরক্ষা এবং সেগুলোর আক্রমণ প্রতিরোধের সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া সাইবার অপরাধ মোকাবিলা, সাইবার হামলা ও অন্যান্য তথ্যপ্রযুক্তিগত ঘটনায় কার্যকরভাবে করতে সংশ্লিষ্ট জনবলের প্রশিক্ষণ ও দক্ষতা বাড়ানোর বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো উন্নয়নেও দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত