নড়াইল সদর উপজেলায় একটি প্রাইভেট কার তল্লাশি চালিয়ে ৫০ বোতল নেশাজাতীয় পানীয় ‘এস্কাফ’ জব্দ করেছে সদর থানা পুলিশ। এ ঘটনায় মো. ইমরান হোসেন (২৯) নামের এক যুবককে আটক করা হয়েছে।
রোববার ( ১১ অক্টোবর) সকালে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের মালিবাগ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. ইমরান হোসেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাদেডিহী গ্রামের শফিউল্লাহর ছেলে।
পুলিশ জানায়, সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের মালিবাগ মোড় এলাকায় চেকপোস্ট বসানো হয়। পরে একটি প্রাইভেট কার নড়াইল থেকে লোহাগড়ার দিকে যাওর সময় গতিরোধ করে পুলিশ৷ এ সময় ওই প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তায় রাখা ৫০ বোতল ‘এস্কাফ’ উদ্ধার করা হয়। এই ঘটনায় মো. ইমরান হোসেনকে আটক করে পুলিশ।
নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক অজয় কুমার কুণ্ডু বলেন, মালিবাগ এলাকায় ৫০ বোতল এস্কাফসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।
বরগুনায় ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২
শৈলকুপায় ট্রাক্টর চাপায় মাদ্রাসাছাত্র নিহত