জুলাইয়ের নাম ব্যবহার করে মব করাচ্ছে জামায়াত-শিবির: প্রতিমন্ত্রী নুর

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির জুলাইয়ের নাম ব্যবহার করে বিভিন্ন প্ল্যাটফর্ম খুলে মব করাচ্ছে বলে অভিযোগ তুলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তার দাবি, ৫ আগস্টের পর থেকে এসব কর্মকাণ্ড চালাচ্ছে জামায়াত-শিবির।

রোববার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন নুরুল হক নুর। 

একইসঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে চুনকালি দেওয়ার মতো সাম্প্রদায়িক জামায়াতের অপকর্ম রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে নুরুল হক নুর বলেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথের ছবিতে চুনকালির মতো সাম্প্রদায়িক জামাতি অপকর্ম রুখে দাঁড়ান। ৫ আগস্টের পর থেকে জামায়াত-শিবির জুলাইয়ের নাম ব্যবহার করে বিভিন্ন প্ল্যাটফর্ম খুলে এসব মব ও সাম্প্রদায়িক কর্মকাণ্ড করাচ্ছে।’

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় গতকাল চারজনকে আটক করা হয়। আজ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আ এন এম আয়াশ (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)।

AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত