ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সম্ভাব্য বিমান হামলার জবাবে সৌদি আরবের তিনটি স্থাপনা থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে হুথি বিদ্রোহীরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) হুথিরা জানায়, সানায় বিমান হামলা চালানো হলে সৌদির দাম্মামে আরামকোর সদর দপ্তর, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদে আরামকোর তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। এসব স্থাপনা থেকে সাধারণ মানুষকে সরে যেতে এবং দূরে থাকতে আহ্বান জানিয়েছে তারা।
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সানার একটি তেল স্থাপনায় বিমান হামলার বিষয়ে সতর্ক করে সেখানকার বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানান।
গত কয়েক দিন ধরে হুথি ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে সংঘাত চলছে। এর মধ্যে গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে মঙ্গলবার রিয়াদে ড্রোন ছোড়ার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে বলে জানানো হলেও সেগুলোর লক্ষ্যবস্তু বা উৎক্ষেপণের স্থান সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
সূত্র: আল-মায়েদান
ড. ইউনূসকে হেনস্তায় আলোচনায় আ. লীগের যেসব নেতার নাম