পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১১:০০ এএম

অধিকৃত পশ্চিম তীরে জোরপূর্বক ইসরায়েলি বসতি স্থাপন বন্ধ এবং এ-সংক্রান্ত পদক্ষেপ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে চীন।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ফিলিস্তিন সংকট এ শতাব্দীর সবচেয়ে বড় ঐতিহাসিক অবিচার।

শুক্রবার (১৬ অক্টোবর) আজারবাইজানে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে বৈঠকে ওয়াং ই এ অবস্থান তুলে ধরেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের জোরপূর্বক বসতি স্থাপনের কার্যক্রম বন্ধ করা এবং ইতিমধ্যে নেওয়া পদক্ষেপগুলো প্রত্যাহার করা উচিত বলে জানিয়েছেন ওয়াং ই।

তিনি বলেন, ফিলিস্তিন প্রশ্নকে চীন ধারাবাহিকভাবে এ শতাব্দীর সবচেয়ে বড় ঐতিহাসিক অবিচার হিসেবে বিবেচনা করে আসছে।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন অবৈধ। এ বিষয়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়েও উদ্বেগ জানানো হয়েছে।

ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধানের প্রশ্নে চীন দীর্ঘদিন ধরে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে অবস্থান জানিয়ে আসছে। এ নীতির আওতায় ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়।

ওয়াইএ
আরও পড়ুন