ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের জন্য আজ শুক্রবার (১৬ অক্টোবর) মনোনয়ন ফরম বিতরণ শুরু করছে বিএনপি। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করা যাবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনোনয়ন ফরম যথাযথভাবে পূরণ করে আগামী শনিবার (১৭ অক্টোবর) একই স্থান ও সময়ে জমা দিতে হবে। দলীয় মনোনয়নপ্রত্যাশীদের নির্ধারিত সময়ের মধ্যে ফরম সংগ্রহ ও জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে বিএনপি।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
আরামকো নিয়ে এত আলোচনা কেন, প্রতিষ্ঠানটি আসলে কী?