ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক আনুষ্ঠানিক বিবৃতিতে সৌদি অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন। তিনি জানান, ইয়েমেনি বাহিনীর পরিচালিত এসব অভিযানে ইরানের ভূমিকা থাকার দাবিটি ভিত্তিহীন।
এর আগে সৌদি আরব অভিযোগ করেছিল যে, রিয়াদের ওপর হুথিদের হামলা ও উত্তেজনা বাড়াতে মদদ দিচ্ছে তেহরান। তবে সেই অবস্থান উড়িয়ে দিয়েছে ইরান।
এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। বাঘাই উল্লেখ করেন, সংঘাতের সাথে জড়িত পক্ষগুলো চাইলে ইরান একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য মধ্যস্থতা করতে রাজি।
সূত্র: আল জাজিরা
পশ্চিমতীরে ইসরায়েলি হামলায় মার্কিন নারী সাংবাদিক আহত