ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামী সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে। ওইদিন সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎকার নেওয়া হবে।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে যেসব নারী প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন, তাঁদের সাক্ষাৎকার নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে নির্ধারিত স্থানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩-২৩ নম্বর সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
রাজধানীর আবহাওয়া যেমন থাকবে আজ