সৌদি ছাড়তে ইচ্ছুক নাগরিকদের ব্রিটিশ দূতাবাসের বিশেষ নোটিশ

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ এএম

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাম্প্রতিক হামলার কারণে যেসব ব্রিটিশ নাগরিকের দেশে ফেরার ফ্লাইট ব্যাহত হয়েছে, তাঁদের সহায়তায় বিশেষ নোটিশ দিয়েছে রিয়াদে অবস্থিত যুক্তরাজ্যের দূতাবাস।
নোটিশ অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফ্লাইটের যাত্রীরা স্থানীয় সময় সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দূতাবাসের প্রধান কার্যালয়ে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে পারবেন। বাংলাদেশ সময়ের সঙ্গে সৌদি আরবের সময়ের পার্থক্য তিন ঘণ্টা; তাই এই সময়টি বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত।


দূতাবাসের এই উদ্যোগের পেছনে রয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলার পর সৌদি আরবের বিমান চলাচলে সৃষ্ট বিঘ্ন। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ ভ্রমণ নির্দেশনায় ব্রিটিশ নাগরিকদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সেখান থেকে দূরে থাকতে বলা হয়েছে। প্রয়োজনে সৌদি আরব থেকে স্থলপথে প্রতিবেশী দেশে গিয়ে সেখান থেকে ফ্লাইট নেওয়ার বিষয়টিও বিবেচনা করতে বলা হয়েছে। যাত্রার আগে বিমান সংস্থার কাছ থেকে ফ্লাইটের অবস্থা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত