ইয়েমেনে ১৫৯ যোদ্ধাকে মুক্তি দিলো হুথি বিদ্রোহীরা

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পিএম

ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থক ১৫৯ যোদ্ধাকে মুক্তি দিয়েছে হুথি বিদ্রোহীরা। চলমান সংঘাতের মধ্যে আটক এসব ব্যক্তিকে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি)।

রোববার (১৮ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আইসিআরসি জানায়, মুক্তিপ্রাপ্ত বন্দীদের বাড়ি ফেরার প্রস্তুতিতে সহায়তা করেছে সংস্থাটির কর্মীরা। তবে তাঁদের বাড়ি ফেরার নির্দিষ্ট সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

হুথি কর্তৃপক্ষের দাবি, গত মাসে লোহিত সাগর উপকূলবর্তী এলাকায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থান দখলের সময় এসব যোদ্ধাকে আটক করা হয়। তাঁদের দাবি, ওই সময় যোদ্ধারা কোনো ধরনের লড়াই ছাড়াই স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছিলেন।

হুথি কর্মকর্তা আবদেলকাদের আল-মুরতাদা সাংবাদিকদের জানান, সাধারণ ক্ষমার আওতায় ১৫৯ জনকে মুক্তি দেওয়া হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এ সাধারণ ক্ষমার অধীনে এখন পর্যন্ত মোট ৩২৩ জন বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে।

ইয়েমেনে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত চলছে। এ সংঘাত দেশটির নিরাপত্তা ও মানবিক পরিস্থিতির ওপর গভীর প্রভাব ফেলেছে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত