'ইরানে হামলা হলে মার্কিন সেনাদের লাশ গুনতে হবে ট্রাম্পকে'

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পিএম

ইরানে নতুন করে হামলা চালানোর কথা ভাবার আগে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের নিরাপদে সরিয়ে নেওয়ার দিকে মনোযোগ দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন ইরানের নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী মেহেরদাদ আখলাঘি কেতাবচি। তিনি বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে কোনো হামলা চালালে মার্কিন সেনাদের লাশ গুনতে হবে ট্রাম্পকে। 

রোববার (১৮ অক্টোবর) এক বক্তব্যে আখলাঘি কেতাবচি বলেন, ট্রাম্পের এখন ভাবা উচিত কীভাবে তিনি এই অঞ্চল থেকে নিজের লোকজনকে নিরাপদে সরিয়ে নেবেন।

মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ করে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি একটি বোমাও নিক্ষেপ করে, তাহলে কতজন মার্কিন সেনার লাশ হিসেবে বহন করে নিয়ে যেতে হবে, তা যেন ট্রাম্প দেখে নেন। সম্ভাব্য মার্কিন সামরিক হতাহতের বিষয়ে সতর্ক করতেই তিনি এ মন্তব্য করেন।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আখলাঘি কেতাবচির নিয়োগ অনুমোদনের পর এ বক্তব্য আসে। দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে তাঁর পক্ষে ভোট দেন ২৩৭ জন সদস্য। বিপক্ষে ভোট পড়ে ১৫টি। কোনো সদস্য ভোটদানে বিরত ছিলেন না। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

আরও পড়ুন
সর্বশেষপঠিত