মধ্যপ্রাচ্যে হুথি বিদ্রোহীদের হামলা ও ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতারা। সম্প্রতি আবুধাবিতে এই উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান আমিরাতের উপরাষ্ট্রপতি শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানের সাথে একান্তে আলোচনা করেন। এ সময় দুই দেশের অভিন্ন স্বার্থ এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়াদি প্রাধান্য পায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সৌদি প্রতিরক্ষামন্ত্রী জানান, বৈঠকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক নিরাপত্তা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি দুই দেশের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর জোর দেওয়া হয়।
উচ্চপর্যায়ের এই সফরে সৌদির প্রতিরক্ষামন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মাঝ আকাশে দরজায় ত্রুটি, ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকায় জরুরি অবতরণ